অসহযোগ আন্দোলন: সারা দেশে সংঘর্ষে নিহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসহযোগ আন্দোলন: সারা দেশে সংঘর্ষে নিহত ১৫
রবিবার, ৪ আগস্ট ২০২৪



অসহযোগ আন্দোলন: সারা দেশে সংঘর্ষে নিহত ১৫

অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে পাবনা ৩ জন, রংপুরে ৩ জন, সিরাজগঞ্জ ৩ জন, কুমিল্লা ১ জন, বগুড়া ২ জন, মুন্সীগঞ্জে ২ জন ও বরিশালে ১ জন।

বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জ ২
মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রবিবার সকাল ১০টার দিকে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রিয়াজুল ইসলাম (৩৫) ও মেহেদি হাসান (৩২)। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে পাঁচটি মোটরসাইকেল।

সিরাজগঞ্জ ৩
সিরাজেগঞ্জে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জে এখন পর্যন্ত ৩ জন নিহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জু খান (৩৯), যুবদল কর্মী আব্দুল লতিফ (২৫) ও ছাত্রদল কর্মী সুমন শেখ (২৫)।

রংপুর ৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে রংপুরের রাজপথে মানুষের ঢল নামে। সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে সিটি বাজারে সামনে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

পাবনা ৩
পাবনায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বেলা ১টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।
২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নিহতরা হলেন- জেলার হাজীরহাট এলাকার আবুল কালামের ছেলে আরাফাত হোসেন মাহবুবুল (১৬), বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৯) ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)।

কুমিল্লায় ১ জন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেবিদ্বারে একজন নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবদুল্লা রুবেল (৩৩)। তিনি পেশায় গাড়িচালক। তিনি বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

বগুড়ায় ২ জন
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বরিশালে ১ জন

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি।
নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৩   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ