গ্লোবাল টি-টোয়েন্টি: সাকিব-শরিফুলের ব্যর্থতার দিন বড় হার বাংলা টাইগার্সের

প্রথম পাতা » খেলাধুলা » গ্লোবাল টি-টোয়েন্টি: সাকিব-শরিফুলের ব্যর্থতার দিন বড় হার বাংলা টাইগার্সের
রবিবার, ৪ আগস্ট ২০২৪



গ্লোবাল টি-টোয়েন্টি: সাকিব-শরিফুলের ব্যর্থতার দিন বড় হার বাংলা টাইগার্সের

দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও শরিফুল ইসলামের ব্যর্থতার দিন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বড় হারের লজ্জা পেল বাংলা টাইগার্স মিসিসাগার। গতরাতে লিগ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ব্রাম্পটন উলভসের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। ম্যাচে সাকিব ৪ ও শরিফুল ১২ রান করেন। বল হাতে সাকিব আক্রমনে না এলেও ৩ ওভারে ২৫ রান দিয়েও উইকেটের দেখা পাননি শরিফুল।
ব্রাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারের মধ্যে ১৩ রানেই ৫ উইকেট হারায় বাংলা টাইগার্স। তিন নম্বরে ১টি চারে ৬ বলে ৪ রান করেন সাকিব।
টপ-অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে পাকিস্তানের ইফতিখার আহমেদ ও ডেভিড ওয়াইস দুই অংকের দেখা পান। ইফতিখার ১৯ ও ওয়াইস ১০ রানে আউট হন। শেষ ব্যাটার হিসেবে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন শরিফুল। ৪ বল খেলে ২টি চার মারেন তিনি। ১৩ ওভারে ৭৯ রানে অলআউট হয় বাংলা টাইগার্স।
৮০ রানের সহজ টার্গেট ৫২ বল বাকী রেখেই স্পর্শ করে ব্রাম্পটন উলভস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
বল হাতে ৩ ওভারে ২৫ রানে উইকেটশূন্য থাকেন শরিফুল।
৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বাংলা টাইগার্স।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০০   ৪৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ