অবশেষে সাংবাদিকদের জন্য উন্মুক্ত হলো বাংলাদেশ ব্যাংক

প্রথম পাতা » অর্থনীতি » অবশেষে সাংবাদিকদের জন্য উন্মুক্ত হলো বাংলাদেশ ব্যাংক
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪



অবশেষে সাংবাদিকদের জন্য উন্মুক্ত হলো বাংলাদেশ ব্যাংক

শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহার, খুরশিদ আলম, ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, গভর্নর (আব্দুর রউফ তালুকদার) ও ডেপুটি গভর্নরদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবা‌দিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ কর‌তে পার‌বেন। তবে এমন কোনো প্রতিবেদন কর‌বেন না, যার ফলে এ খা‌তে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সংকট দেখা দেয়। আমরা অনিয়মের সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা‌ অনৈতিক সু‌বিধা নি‌য়ে‌ছেন তা‌দের বিষয়ে ব্যবস্থা নেওয়া হ‌বে। ইতোম‌ধ্যে এ বিষয় তথ‌্য সংগ্রহ করা হ‌চ্ছে। দে‌শে সংস্কার শুরু হ‌য়ে‌ছে। পরবর্তী সরকার যেভা‌বে নির্দেশনা দে‌বে ওইভা‌বে পদক্ষেপ নেওয়া হ‌বে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেয় গভর্নর আব্দুর রউফ তালুকদার। তখন সাংবাদিকদের ব্যাংকের ভেতরে প্রবেশের অস্থায়ী পাস ইস্যু বন্ধ রাখা হয়। সেসময় অর্থনীতিবিষয়ক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকরা এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠন বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৩   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ