বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪



বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বাংলাদেশের সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশে ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের’ ওপর গুরুত্ব আরোপ করেছেন।
জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিবৃতি প্রকাশ করে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক এই আহ্বান জানান।
মহাসচিব সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির নিন্দা জানিয়েছেন।
তিনি শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সম্পর্কে সেনাপ্রধানের ঘোষণাসহ দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
গুতেরেস বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি সব ধরনের সহিংসতার বিষয়ে পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:৫৪   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ