বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪



বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে অন্তত ২২ জন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার পরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ৮ জন শিশু-কিশোর নারী ও একজন পুরুষ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি গণমাধ্যমকে বলেন, সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা করেছে। যেহেতু বাংলাদেশে এক অদ্ভূত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিদের কথা বলে মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

বাংলাদেশ সময়: ১৮:০১:২৩   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ