প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবরা
সোমবার, ১২ আগস্ট ২০২৪



প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবরা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার অধীন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এতে প্রধান উপদেষ্টার অধীনে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত রয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানান, এ বৈঠকে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত হতে পারে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১১:৪৮:২৪   ৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
আমাদের বাড়িতে গৌরির নিয়মেই সব চলে : শাহরুখ খান
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
জাহাজ নির্মাণ শিল্পে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ শিল্পমন্ত্রীর
এক কোটি মানুষ বিশুদ্ধ পানি পান করে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সমীক্ষা চলছে : বিমানমন্ত্রী
গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন : ড. নাহরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ