দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার ডাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার ডাক
সোমবার, ১২ আগস্ট ২০২৪



দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার ডাক

সরাকরের বিভিন্ন স্তরে দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সব সময় সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন রফতানিমুখী শিল্পখাতের ব্যবসায়ীরা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের লক্ষ্য কতোটা সঠিক তথ্যে সাজানো হয়েছে, তা জানানোর জন্য শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি অর্থনীতির বৃহত্তর স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডেকে (এনবিআর) ঢেলে সাজানোর দাবি জানান তারা। এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জনপ্রতিনিধিত্ব সরকার ব্যবস্থা ফিরিয়ে দেয়ারও দাবি তাদের।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জাতীয় রফতানির ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাকসহ দেশের প্রায় সব রফতানিমুখী শিল্প খাতের উদ্যোক্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে এনবিআরকে ঢেলে সাজানোর দাবি ছাড়াও সর্বস্তরে দুনীতির বিরুদ্ধে ব্যবসায়ী মহলকে অবস্থান নেয়ার আহ্বান জানায় বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘সরকারি-বেসরকারি পর্যায়ে যেখানেই হোক দুর্নীতির লাগাম টানতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব।’

সভায় ব্যবসা-বাণিজ্যের স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করেই সম্মিলভাবে কাজ করার তাগিদ দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, জনগণের সরকার বেশি দিন না থাকলেও নতুন করে দুর্নীতি শুরু হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে হবে।

এছাড়া, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ স্বার্থান্বেষী যে মহল তৈরি হয়েছে, তা নিজেদের কর্মফল বলে মন্তব্য করেন আবদুল আউয়াল মিন্টু।

শ্রমিক-কর্মচারীদের বেতন ও শিল্পের স্বার্থে দুমাসের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করারও দাবি জানানো হয় মতবিনিময় সভায়।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৬   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ