মন্ত্রণালয়ের কাজটা বুঝতে হবে, এরপর শুরু : বিধান রঞ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মন্ত্রণালয়ের কাজটা বুঝতে হবে, এরপর শুরু : বিধান রঞ্জন
সোমবার, ১২ আগস্ট ২০২৪



মন্ত্রণালয়ের কাজটা বুঝতে হবে, এরপর শুরু : বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটনো হবে কাজের মাধ্যমে। তবে মন্ত্রণালয়ের কাজটা বুঝতে হবে, এরপর কাজ শুরু করব।

সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিধান রায় বলেন, একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কাজ করা হবে।

এ সময়ে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে এ উপদেষ্টা আরও বলেন,

প্রাথমিক শিক্ষা যেকোনো দেশের ভিত। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, শ্রদ্ধা জানালাম স্মৃতিসৌধে, কেন্দ্রীয় শহীদ মিনারে। কর্মকৌশল ঠিক করব, সবার সহযোগিতা নিয়ে কাজ করব। মন্ত্রণালয়ের কাজটা বুঝতে হবে, এরপর কাজ শুরু করব।

শিশুদের শিক্ষাটা ব্যক্তির জীবন গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষার মানের উন্নয়নটা করা দরকার। যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৮   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ