ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত অর্ধশতাধিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত অর্ধশতাধিক
সোমবার, ১২ আগস্ট ২০২৪



ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত অর্ধশতাধিক

ভারতের বিহারে একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।

রোববার (১১ আগস্ট) রাতে বিহার রাজ্যের জেহনাবাদের ভানাভার পাহাড়ের সিদ্ধনাথ মন্দিরে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্থান টাইমস।

বিহারের জনপ্রিয় এই বমন্দিরটিতে রাতে পুজা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি শুরু হয়ে যায়, সবাই আগেভাগে মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন আর তখন ভিড়ের ধাক্কায় অনেকেই পড়ে যান। ওই সময় সেই সময়ই ভক্তদের পায়ের চাপে পিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।

জেহনাবাদের জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, পদদলনের ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। আমরা সবকিছু পর্যবেক্ষণ করেছি আর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৭   ৪১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ