সর্বোচ্চ গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » সর্বোচ্চ গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থ উপদেষ্টা
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



সর্বোচ্চ গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থ উপদেষ্টা

এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপির) তথ্য প্রকাশ পাবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবোর্চ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শপথ নেয়ার পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

ড. সালেহ উদ্দিন বলেন, কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্যের সরবরাহে বাধার সৃষ্টি হয়। ফলে দাম বেড়ে যায়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।

এই উপদেষ্টা জানান, শুধুমাত্র জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেয়া হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। অর্থনৈতিক নানান সূচকে তথ্যের যেসব গড়মিল দেখা যেত, এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৩   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ