সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা বললেন সমন্বয়করা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা বললেন সমন্বয়করা
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা বললেন সমন্বয়করা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। তবে যারা এসব কাজ করছে, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া একটি ভিডিওবার্তায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচার নিশ্চিত করব।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সমন্বয়ক বা সহ-সমন্বয়ক এগুলো স্বেচ্ছাসেবক। তারা কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারেন না, এই জায়গাটা খুবই স্পষ্ট।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ-সমন্বয়ক কোনো কমিটি দিচ্ছি না। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।’

অন্যদিকে সমন্বয়ক পরিচয়ে কেউ একদলীয় শাসন কায়েম করতে চাইলে তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সমন্বয়কদের নাম ভাঙিয়ে কেউ যদি বাকশাল কায়েম করতে চায়, তাদের চিনে রাখুন, বয়কট করুন। তারা আমাদের কেউ নয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৬   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
বিয়ে করলেন অর্জুন, পাত্রী কে
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
কোকোর ক্রীড়া ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে : ফকির মাহবুব আনাম
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
সোনারগাঁয়ে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
রাজধানীর চারপাশে নৌচলাচল নিরাপদ করতে কাজ করছে সরকার: রবিউল আলম
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ