আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট! সিনেমা থেকে বাদ শিরিন শিলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট! সিনেমা থেকে বাদ শিরিন শিলা
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট! সিনেমা থেকে বাদ শিরিন শিলা

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ফেসবুকে তাদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় একটি সিনেমা থেকে বাদ পড়লেন চিত্রনায়িকা শিরিন শিলা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক এ কে এম গোলাম ছারওয়ার।

শিরিন শিলা যে সিনেমাটি থেকে বাদ পড়েছেন, সেটির নাম ‘গবেট’। গত ১২ জুলাই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে নায়ক হিসেবে কায়েস আরজু এবং নায়িকা হিসেবে শিরিন শিলার নাম চূড়ান্ত হয়। কিন্তু শুটিংয়ে নামার আগেই সিনেমাটি থেকে বাদ পড়লেন নায়িকা।

এ ব্যাপারে প্রযোজক এ কে এম গোলাম ছারওয়ার বলেছেন, ‘শিরিন শিলার নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছি। এরপর তাকে নিয়ে ‘গবেট’ সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছি। পরিচালক দেশের বাইরে। তিনি ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।’

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত ১৮ আগস্ট ফেসবুকে দেওয়া একটি পোস্টে শিরিন শিলা লেখেন, ‘কিসের এতো আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়।’

এই পোস্ট দেওয়ার পর নেটবাসীর তোপের মুখে পড়েন শিরিন শিলা। তার পরিচিতরাও নায়িকার এহেন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন এবং নিন্দা জানান। বিতর্কের মুখে পরে পোস্টটি মুছে ফেলেন অভিনেত্রী। কিন্তু তাতেও পার পেলেন না। বাদ পড়লেন সিনেমা থেকে।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৩৯   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ