বাংলাদেশের রাজনৈতিক নেতারা কী ইউরোপে আশ্রয় পাবেন, যা জানাল ইইউ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের রাজনৈতিক নেতারা কী ইউরোপে আশ্রয় পাবেন, যা জানাল ইইউ
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



বাংলাদেশের রাজনৈতিক নেতারা কী ইউরোপে আশ্রয় পাবেন, যা জানাল ইইউ

বাংলাদেশের রাজ‌নৈ‌তিক নেতারা য‌দি ইউরোপীয় ইউনিয়‌নের (ইইউ) দেশগু‌লো‌তে রাজ‌নৈ‌তিক আশ্রয়ের জন‌্য আবেদন করে, তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত স্ব স্ব দেশগু‌লোর।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে ইইউর ঢাকা মিশনের চ‌্যার্জ ডি অ‌্যা‌ফেয়ার্স ব্যান্ড স্প‌্যা‌নিয়ার এ কথা জানান।

ইইউর ঢাকা মিশ‌নের চ‌্যার্জ ডি অ‌্যাফেয়ার্সের কাছে এক সাংবা‌দিক প্রশ্ন রাখেন— রাজ‌নৈ‌তিক টালমাটাল অবস্থার ম‌ধ্যে বাংলা‌দে‌শের রাজনৈ‌তিক নেতারা য‌দি অ‌্যাসাইলাম চায়, সেক্ষেত্রে ইইউর অবস্থান কী হ‌বে?

জবাবে ব্যান্ড স্প‌্যা‌নিয়ার বলেন, ইউরোপীয় ইউনিয়নের কনস‌্যুলার সা‌র্ভিস নেই। কেউ য‌দি রাজনৈ‌তিক আশ্রয়ের জন‌্য সদস‌্য দেশগু‌লোর কাছে আবেদন করে তাহলে সেই রাষ্ট্রগু‌লো সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশের সংকটকালীন সময়ে তাদের পাশে আছি। আমরা আজ জানতে এসেছি, কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি।

বৈঠকে জিএসপি প্লাস ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা হয়‌নি বলেও জানান স্প‌্যা‌নিয়ার। একই সঙ্গে ঢাকার বিদে‌শি কূটনৈতিক মিশনগুলোতে সশস্ত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করায় ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:১৭   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​
আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ