শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোববার (১৮ আগস্ট) খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এর আগে গতকাল বুধবার খুলে দেওয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। গত মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। বুধবার থেকে পাঠদান পুরোদমে শুরু হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, এই তালিকায় ছিল প্রাথমিক বিদ্যালয়ও।

বাংলাদেশ সময়: ১৭:০৫:১৭   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ