ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন হাসান আরিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন হাসান আরিফ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন হাসান আরিফ

ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রোগ্রাম চলমান রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে যা প্রয়োজন সেটা তিনি করবেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্ষমতার পালাবদলে মাঝখানে যেহেতু একটা বিরতি ছিল। অনেক জায়গাতেই মেয়র নেই। ডেঙ্গুর বিষয়ে বিশেষ করে ঢাকা সিটিতে যেহেতু ফোকাস থাকে, সেখানে প্রোগ্রাম চলমান রয়েছে। যেহেতু এখন নতুন করে ক্ষমতা দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার যেখানে যা প্রয়োজন সেটা করবেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রথম বিষয় হচ্ছে কাজে গতিশীলতা আনয়ন করা। দ্বিতীয়ত রেজাল্ট ওরিয়েন্টেড গতিশীলতা আনা। সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গুর বিষয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে বসবো, প্রিভেন্টিভ মেজার কী নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করব।

হাসান আরিফ বলেন, সিটি কর্পোরেশন থেকে না হয় বিভিন্ন ডোবা-নালায় ওষুধ ছিটানো হল, বাসা-বাড়ির ছাদে, জানালার টবে যে পানি জমে সেখানে নাগরিক সচেতনতা প্রয়োজন। এই সচেতনতার জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, কোভিডের (করোনা) সময় আমরা যে আস্ফালন শুনেছিলাম, আমাদের কাছে ৫০ কোটি মাথা ধরা ট্যাবলেট রয়েছে, যেটা দিয়ে আমরা করোনা মোকাবিলা করব, সেই অবস্থা যেন আর না হয়। সেই বিষয়ে আমরা সচেতন রয়েছি। হেলথ সেক্টরের সঙ্গে আমরা কো-অর্ডিনেট করব।

বাংলাদেশ সময়: ১৭:১০:২৫   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ