টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় জেলার সর্বস্তরের নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তবে শ্রদ্ধা নিবেদনের সময় কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি।

পরে সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে একটি শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নানা স্লোগান ও বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা।

বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, যারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা, ডাকাতি, অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। যারা জবরদখল করে ক্ষমতা নিয়েছে তাদেরকে আমরা ক্ষমতা থেকে নামাবই নামাব, এই হোক আমাদের শপথ।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৯   ৫৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ