আদালতে মেজর জিয়াউল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতে মেজর জিয়াউল
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



আদালতে মেজর জিয়াউল

গ্রেপ্তা‌র আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে আদালতে আনা হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এনটিএমসিএর মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৪০   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ