২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

প্রথম পাতা » খেলাধুলা » ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

কয়েকদিন আগেই ভালোবাসার শহর প্যারিস থেকে পর্দা নেমেছে অলিম্পিকের ৪৮তম আসরের। পরের দুই আসরের আয়োজকও নির্ধারণ করা হয়ে গেছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালে অলিম্পিক আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এদিকে ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানী দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদী বলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভালোভাবে জি-২০ বৈঠক আয়োজন করেছে। এতেই প্রমাণ হয়েছে যে, ভারতের বড় মাপের কোনো ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে।

ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬ এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)।

এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। তবে ২০৩৬ অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আহমেদাবাদ। এবারের অলিম্পিকে ভারত ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতেছে।

ভারত এখনও পর্যন্ত ২৬টি অলিম্পিকে অংশ নিয়ে অর্জন করেছেন মোট ৪১টি পদক। এর মধ্যে সোনার পদক ১০টি, রুপা ১০টি ও ব্রোঞ্জ ২১টি।
২০২১ সালে টোকিও অলিম্পিকে ভারতের প্রাপ্তি ছিল ১টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৬   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে
ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ
মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি
৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ