সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ও তার ব্যবসায়িক সহযোগী মো. নুসরাত হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ রেজাউল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মাহবুব আলম সগির রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের বাসায় অভিযান পরিচালনা চালিয়ে ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়। শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে শাহ কামালকে গ্রেফতার করে ডিবি। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২০:০৯:২৯   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য - ডেপুটি স্পীকার
ফরিদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
রাজধানীতে গণমিছিলসহ ১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
​কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে ‘তান্ত্রিক’ প্রতারণা, স্বর্ণালঙ্কার ও আইফোনসহ আটক মনির
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ
সংস্কৃতি মন্ত্রী ও ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ