রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মানুষের আশা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর - রেলপথ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মানুষের আশা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর - রেলপথ উপদেষ্টা
সোমবার, ১৯ আগস্ট ২০২৪



রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মানুষের আশা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর - রেলপথ উপদেষ্টা

রক্ত দিয়ে প্রতিষ্ঠিত, মানুষের আশা আকাঙ্খা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রেল ভবনে সোমবার (১৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতের যেকোন সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, ছাত্র জনতা মাঠে নেমেছে, জীবন দিয়ে জণগনের প্রত্যাশা পূরণের জন্য এ সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণ পরিবর্তন চায় বলেই ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এ সরকারের নিকট জনগণের প্রত্যাশা অনেক। এ সরকার ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন।

পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মকর্তাদের স্তূতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে। পরিবর্তন চেয়েছে বলেই ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে। এই পরিবর্তন বোঝার চেষ্টা করুন।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:১৫   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ