দীর্ঘদিন পর ঢাকায় গাইবে পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘদিন পর ঢাকায় গাইবে পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



দীর্ঘদিন পর ঢাকায় গাইবে পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’

দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে অবশেষে ঢাকায় গান গাইতে আসছে পাকিস্তানের ব্যান্ডদল ‘জাল’।

পাকিস্তানের ব্যান্ডদল ‘জাল’-র ঢাকায় গান গাইতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।

শুক্রবার (২৩ আগস্ট) ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করেন গহর। এর ক্যাপশনে লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’

২০১০ সালে সর্বপ্রথম ঢাকায় আসে ব্যান্ডদলটি। এর ঠিক ১৪ বছর পর আবারও ঢাকায় আসতে চলেছেন তারা।

‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের এ কনসার্টের আয়োজক অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। এ কনসার্টে পাকিস্তানি ব্যান্ডদল ‘জালের’ পাশাপশি গান গাইবে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডদলও। তবে বাংলাদেশের ব্যান্ডদলগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি।

আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। বিকেল ৫টায় দর্শকদের জন্য গেট খুলে দেয়া হলেও মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ কনসার্টে অংশ নিতে দর্শকদের টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১১:৪৯:০৭   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ