প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৬ আগস্ট ২০২৪



প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি গেস্ট হাউজ যমুনায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সবাইকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এর আগে বন্যা মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের অবশ্যই এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সবাইকে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

এদিন ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৪   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ