আগামীদিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে - গোলাম মোহাম্মদ কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীদিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে - গোলাম মোহাম্মদ কাদের
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪



আগামীদিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে - গোলাম মোহাম্মদ কাদের

বাংলাদেশের নিযুক্ত অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনার মিসেস নারদিয়া সিম্পসনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনারের গুলশানের বাসভবনে গেলে তাঁকে স্বাগত জানান মিসেস নারদিয়া সিম্পসন।

দুপুর ১২টা ৩০ থেকে ২টা ২০ পর্যন্ত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা। এসময় বন্ধুপ্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়েছে। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে। আপ্যায়ন শেষে মিসেস নারদিয়া সিম্পসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের এর সাফল্য ও সুস্থতা কামনা করেছেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪৮   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন
সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ