সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

পাবনার সাঁথিয়ায়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়াতে। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টসের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে আসছিল অপরদিকে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি সিঅ্যান্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আর পাঁচজনকে আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ওসি জয়নাল আবেদীন আরও বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩০   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ