সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক

জেলার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি এবং চার বোতল বিদেশি মদসহ ইমন (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল ৭ টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির রাজপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। আটককৃত ইমন রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের ভিতরে রাজপুর দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে চোরাকারবারিরা। এমন সংবাদ ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের এবং বিআইপি এনসিও নায়েক হরমুজ এর সমন্বয়ে একটি চৌকষ আভিযানিকদল ওই স্থানে অবস্থান নিয়ে ইমন নামে এই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতকারীর ব্যক্তির ব্যাগ তল্লাশী করে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি ও চার বোতল মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় দু’টি মাদক মামলা রয়েছে।।
আটক ব্যাক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্যসহ আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪৭   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ