সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্য উপদেষ্টা
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি। এসময় তিনি চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি উঠিয়ে নেওয়ারও আহ্বান জানান।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলায় দোষীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নিতে আমরা নির্দেশনা দিয়েছি। তবে দেশের এই ক্রান্তিলগ্নে চিকিৎসকদেরও উচিত শাটডাউন কর্মসূচি উঠিয়ে নেওয়া।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র মৃত্যুর ঘটনা খুবই পীড়াদায়ক। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু বড় আঘাত হওয়ায় বাঁচানো যায়নি। গাফিলতি হলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা না শুনে ডাক্তারদের ওপর হাত তোলা হয়েছে, এটা ঠিক হয়নি।

নূরজাহান বেগম বলেন, ঢাকা মেডিকেলের পর আরও দুটি জায়গায় এমন ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক। ডাক্তাররা তাদের যথাসাধ্য দায়িত্ব পালন করেছে। এভাবে কথায় কথায় ডাক্তারদের গায়ে হাত তোলা যাবে না।

পরে চিকিৎসকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত ডাক্তাররা আমাদের সন্তানের মতো। তাদের প্রতি আমি আহ্বান জানাবো, শাটডাউন তুলে নাও। মানুষের সেবায় এসেছ, মানুষের সেবায় ফিরে যাও।

বাংলাদেশ সময়: ১৬:২৫:২৬   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ