ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২ সেপ্টেম্বর) বারিধারার ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাপা চেয়ারম্যান জিএম কাদের ব্রিটিশ হাইকমিশনার বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান সারাহ কুক। বৈঠকে অংশ নেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার।

তিনি আরও বলেন, আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার ও জাতীয় পার্টির চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, আগের মতোই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। যুক্তরাজ্য বাংলাদেশের পরিক্ষিত বন্ধু।

জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩৮   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ