প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি গেস্ট হাউজ যমুনায় সৌজন্য এ সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এর আগে, গত ৩১ আগস্ট ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংলাপে অংশ নেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও গণফোরামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৯   ৩২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি
জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর
অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না : গণপূর্ত প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ সাখাওয়াতের
নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম
গঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা শামা ওবায়েদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ