ফিলিস্তিন নিয়ে এরদোয়ান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিন নিয়ে এরদোয়ান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



ফিলিস্তিন নিয়ে এরদোয়ান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রোববার (১ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান ‘গণহত্যা’ ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন। খবর আল আরাবিয়ার

প্রতিবেদনে বলা হয়, এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবার ও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলে জানান।

ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করেছে ইসরায়েল। ওই হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখের কাছাকাছি মানুষ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৯   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ