বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু

বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রণালয় জানিয়েছে,

বন্যায় এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। বন্যা আক্রান্ত ১১ জেলার ৬৮টি উপজেলায় এখনও ৫ লাখ ৮২ হাজার ১১৫টি পরিবার পানিবন্দি রয়েছে। দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে ২ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে ৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় মৃত লোকের সংখ্যা ৭১ জন। এরমধ্যে পুরুষ-৪৫ জন, নারী ৭ জন এবং শিশু-১৯ জন। মৃতদের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়ীয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ১ জন (মৌলভীবাজার)।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বরাদ্দ দেয়া হয়েছে ২০ হাজার ৬৫০ মেট্রিক টন এবং শুকনা খাবার দেয়া হয়েছে ১৫ হাজার বস্তা। এছাড়া, শিশুখাদ্য দেয়া হয়েছে ৩৫ লাখ টাকার। গোখাদ্য কেনার জন্য দেয়া হয়েছে ৩৫ লাখ টাকা।

অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন,

অনেক দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। রাস্তার আশেপাশের ভুক্তভোগী অনেক পরিবারকে একাধিকবার ত্রাণ দিয়ে চলে এসেছে সাহায্যকারী দলগুলো। বন্যায় কমবেশি অব্যবস্থাপনা রয়েছে।

বন্যায় সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা গেলে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এ বিষয়ে সহযোগিতা করবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

বন্যা আক্রান্ত জেলাগুলো হলো: ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৬   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ