চীনে ভিড়ের মধ্যে ঢুকে গেল বেপরোয়া বাস, নিহত ১১

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে ভিড়ের মধ্যে ঢুকে গেল বেপরোয়া বাস, নিহত ১১
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



চীনে ভিড়ের মধ্যে ঢুকে গেল বেপরোয়া বাস, নিহত ১১

চীনের শ্যানডং প্রদেশের তাই’য়ান শহরে বেপরোয়া গতিতে একটি বাস জনতার ভিড়ে ঢুকে গেলে পাঁচজন শিক্ষার্থীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার সকালে স্কুলের ফটকের কাছে দাঁড়িয়েছিল বেশকিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এ সময় একটি বাস বেপরোয়া গতিতে সে ভিড়ের মধ্যে ঢুকে যায়। এতে পাঁচ শিক্ষার্থীসহ ১১জন ঘটনাস্থলেই নিহত। এছাড়া বেশ কয়েকজন জখম হন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাই’য়ান পুলিশের এক কর্মকর্তা চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেন, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই চালককে হেফাজতে নেয়া হয়েছে।

দুর্ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে গাড়ির নিচে কয়েকজনকে আটকা পড়ে থাকতে দেখা গেছে।

দেশটিতে অবশ্য সড়ক দুর্ঘটনা বিরল কোনো ব্যাপার নয়। গত জুলাই মাসে চাংশা শহরে একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কমপক্ষে ৮ পথচারী নিহত হন ।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৭   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম
ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে
কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন সাগরে থেকে হতাশ মার্কিন রণতরীর ক্রু-নাবিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ