কিশোরগঞ্জে বাস উল্টে ৭ শ্রমিক আহত

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জে বাস উল্টে ৭ শ্রমিক আহত
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



কিশোরগঞ্জে বাস উল্টে ৭ শ্রমিক আহত

কিশোরগঞ্জের হোসেনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৭ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে হোসেনপুর উপজেলার মাধখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই শ্রমজীবী মানুষ। তারা হোসেনপুরে শ্রমিকের হাটে শ্রম বিক্রি করতে আসছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে জলসিড়ি পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। মঙ্গলবার ভোরে হোসেনপুর উপজেলা সদরের মাধখলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে নিচু ধান ক্ষেতে উল্টে যায়। এতে কমপক্ষে ৭ জন আহত হয়।

খবর পেয়ে আব্দুল মজিদের নেতৃত্বে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৪   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ