স্বৈরাচারকে পাকাপোক্ত রেখেছিল নির্বাচন কমিশন: ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বৈরাচারকে পাকাপোক্ত রেখেছিল নির্বাচন কমিশন: ডা. জাহিদ
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



স্বৈরাচারকে পাকাপোক্ত রেখেছিল নির্বাচন কমিশন: ডা. জাহিদ

নির্বাচন কমিশন ‘আমি আর ডামির নির্বাচন’ করে স্বৈরাচারকে পাকাপোক্ত রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তৃতা করেন তিনি।

ডা. জাহিদ বলেন, গত সরকারের সুবিধাভোগীরা এখনও দুদকে বসে আছে। নিজস্ব লোক গত সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়েছে। স্বৈরশাসকদের সব অন্যায় সামনে আনার জন্য দুদক পুনর্গঠন করুন।

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে এ বিএনপি নেতা বলেন, স্বৈরাচারী সরকারের ক্ষমতা পাকাপোক্ত রেখেছিল নির্বাচন কমিশন। অথচ তারা এখনও বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতো। এ কমিশনকে কমিশনকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে৷

দেশে চলমান বন্যায় বিএনপির সার্বিক ভূমিকা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ক্রমান্বয়ে ত্রাণ পাঠানো হচ্ছে।

তিনি জানান, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায় থেকে গত ১২ দিনে ১৩ কোটি টাকা ও ত্রাণসামগ্রী সংগ্রহ হয়েছে। ত্রাণ সহায়তার পর বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের পুনর্বাসনের পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৯   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ