মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করায় ৭ বাংলাদেশিসহ আটক ৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করায় ৭ বাংলাদেশিসহ আটক ৯
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করায় ৭ বাংলাদেশিসহ আটক ৯

মালয়েশিয়ায় উৎপাদন খাতে শ্রমিক ভিসায় গিয়ে খুচরা মুদি দোকানের ব্যবসার অভিযোগে ৭ বাংলাদেশিসহ ৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটক বাকি দুইজনের একজন নেপাল ও অপরজন মিয়ানমারের নাগরিক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির পেনাং রাজ্যের লেবুহ সুঙ্গাই পিনাং, মিনডেন হাইট ও গেলুগরের তিনটি চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন।

অভিবাসন বিভাগ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, তারা উৎপাদন খাতে শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন।

এনফোর্সমেন্ট ডিভিশনের অভিযানের সময় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আটক হওয়া ৯ জনকে অধিকতর তদন্তের জন্য সবাইকে স্থানীয় ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

নিয়োগকর্তা ও আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৩৭   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ