ভারত সিরিজের সম্ভাব্য বাংলাদেশ দল

প্রথম পাতা » খেলাধুলা » ভারত সিরিজের সম্ভাব্য বাংলাদেশ দল
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



ভারত সিরিজের সম্ভাব্য বাংলাদেশ দল

পাকিস্তান সফর শেষে দিন চারেক আগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সফল পাকিস্তান মিশন শেষে খুব একটা বিশ্রামের সু্যোগ পাননি ক্রিকেটাররা। ইতোমধ্যেই ভারত সিরিজের অনুশীলন শুরু করেছেন। তবে এখনও আসন্ন এই সিরিজের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একজন নির্বাচক ঢাকা পোস্টকে জানিয়েছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। যেহেতু সর্বশেষ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে দল তাই আসন্ন এই সিরিজের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসবে না। সব ঠিক থাকলে আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে বোর্ড।

পাকিস্তান সিরিজে দলের হয়ে ইনিংস ওপেন করেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানের ইনিংস খেলেন সাদমান। পরের টেস্টেও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন। সবমিলিয়ে তিনি পাশ মার্কই পেয়েছেন।

সাদমানের সঙ্গী জাকির হাসান প্রথম টেস্টে সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের জয়ে অবদান রেখেছেন। এই দুজনের সঙ্গে ব্যাকআপ হিসেবে থাকবেন মাহমুদুল হাসান জয়। চোট কাটিয়ে তিনি ফিট হয়ে উঠেছেন।

মিডল অর্ডারে থাকবেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সাকিবের খেলা নিয়ে সংশয় থাকলেও তা কেটে গেছে। এই সিরিজে খেলার ব্যাপারে বিসিবিকে নিশ্চিত করেছেন সাকিব। উইকেটকিপার হিসেবে থাকবেন লিটন দাস। সাকিবের সঙ্গে অলরাউন্ডার হিসেবে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে।

সাকিব, মিরাজের সঙ্গে স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার থাকতে পারে ২ জন। সেক্ষেত্রে তাইজুল ইসলাম অটো চয়েজ। তার সঙ্গী হতে পারেন নাঈম ইসলাম।

পেস বিভাগেও পূর্ণ শক্তি পাচ্ছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকতে পারেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড (সম্ভাব্য):

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৭   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ