সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ লামাপুঞ্জি সীমান্ত এলাকা থেকে ১৩৯৯৭ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ১৭৭৬৬ পিস ভারতীয় চশমা, ৬৪৮ পিস ভারতীয় মুভ স্প্রে, ১০৩৭ পিস ভারতীয় জনসন ক্রিম, ১৭১০ পিস ভারতীয় হোয়াইট টন ক্রিম, ৫০ পিস ভারতীয় কাতান শাড়ি, ১৭৮ কেজি ভারতীয় পোস্তদানা ও ২৪০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬৯০ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪২   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের প্রভাব থেকে যুব সমাজকে রক্ষার দাবি
ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপন কর্মসূচী -২০২৬ এর উদ্বোধন
ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো
সরিষাবাড়ীতে টানা ২ বছর পাসের হার শূন্য, অস্তিত্ব সংকটে বালিকা বিদ্যালয়
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ