সীমান্ত হত্যার প্রশ্নে কোনো জবাব দিলেন না প্রণয় ভার্মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্ত হত্যার প্রশ্নে কোনো জবাব দিলেন না প্রণয় ভার্মা
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



সীমান্ত হত্যার প্রশ্নে কোনো জবাব দিলেন না প্রণয় ভার্মা

নতুন পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিনের সঙ্গে সীমান্তকেন্দ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা। তবে সীমান্ত হত্যা নিয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের কোনো জবাব দেন‌নি ভারতীয় দূত।

মঙ্গলবার (১০ সে‌প্টেম্বর) পররাষ্ট্র স‌চিবের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে সীমান্ত হত‌্যা নিয়ে সাংবা‌দিকদের প্রশ্ন এ‌ড়িয়ে যান প্রণয় ভার্মা।

ভারতীয় হাইক‌মিশনার বলেন, নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো সাক্ষাৎ ছিল এ‌টি। সীমান্তকেন্দ্রিক আলোচনা হয়েছে। তবে খুব বিস্তারিত আলাপ হয়নি।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমরা সামনে আরও কাজ করতে চাই।

ভারতীয় দূতের কথা শেষ হওয়ার পর এক সাংবা‌দিক প্রশ্ন করেন, সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য কী— জবাবে হাইক‌মিশনার বলেন, এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছেন। স্বর্ণা নিহত হওয়ার দিন তিনেকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৪   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ