শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হবে: উপদেষ্টা আসিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হবে: উপদেষ্টা আসিফ
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪



শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হবে: উপদেষ্টা আসিফ

দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক।

শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়, বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম হয় এটি নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০০:৩৩   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ
সরিষাবাড়ীতে বসতঘরে আগুন ও জমি দখলের অভিযোগ
নজরুল বর্ষে নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য কর্ণারের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ