উত্তাল পাকিস্তান, দেশজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তাল পাকিস্তান, দেশজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



উত্তাল পাকিস্তান, দেশজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। দলটির কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেয়া হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) সালমান আকরাম রাজা, বিরোধী নেতা ওমর আইয়ুব খান এবং প্রাক্তন এনএ স্পিকার আসাদ কায়সার। খবর দ্য ডনের।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গেল রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বিশাল জনসভা করে পাকিস্তান তেহেরিক ই ইনসাফ পিটিআই। ওই সমাবেশ থেকে অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। গেল ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের পর এটিই ছিল পিটিআইয়ের প্রথম শক্তি প্রদর্শন।

এর একদিন পর সোমবার (৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পিটিআই চেয়ারম্যানসহ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করে পুলিশ। পার্লামেন্টের অধিবেশন শেষে দলটির কয়েকজন সংসদ সদস্যকেও আটক করা হয়। যদিও তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার কয়েকজনকে মুক্তি দেয়া হয়।

তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করে বলছেন, এ ধরনের কর্মকাণ্ড পাকিস্তানে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এদিকে নেতাদের গ্রেফতার বা হয়রানি করা হলেও সরকারবিরোধী আন্দোলন থেকে পিছু হঠবে না পিটিআই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পিটিআই নেতা সালমান আকরাম রাজা। চলতি মাসেই লাহোরে বিশাল জনসভা করার কথা রয়েছে দলটির।

২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এই প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২৯   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ