কথিত স্বৈরাচার আবারও ছোবল মারার প্রহর গুনছে: মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কথিত স্বৈরাচার আবারও ছোবল মারার প্রহর গুনছে: মামুনুল হক
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



কথিত স্বৈরাচার আবারও ছোবল মারার প্রহর গুনছে: মামুনুল হক

আওয়ামী লীগের এতো শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি, সেই লীগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘুদের ওপর হামলা করে কালনাগিনী হয়ে ছোবল মারতো, আবার দিনের আলোতে তারা ওঝা হয়ে ঝাড়তে আসতো। এই নাটক করেছে আওয়ামী লীগ। কথিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের ওপর ছোবল মারাতে অপেক্ষার প্রহর গুনছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নৈরাজ্যবাদবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আওয়ামী লীগ মোনাফেক শক্তিকে বাংলাদেশে রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেয়া হবে না। সম্প্রদায়িক সম্প্রীতির যে নজির বাংলাদেশ করেছে, এটাকে অব্যাহত রাখতে হবে। দেশের ৯০ ভাগ মুসলিমদের চেতনা, তাদের ধর্মীয় অনুভূতিতে যদি সম্মান জানাতে না পারেন, তাহলে এদেশে কোনো দিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থান ভালো রাখা যাবে না।’

আল্লামা মামুনুল হক আরও বলেন, ‘দেশে পরাজিত শক্তি বসে নেই। কথিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের ওপর ছোবল মারার অপেক্ষার প্রহর গুনছে। ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা সোনার বাংলাদেশ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘২০২১ সালে ভারতের মোদীতে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করা হয়েছিল, তখন প্রতিবাদের প্রেক্ষিতে হেফাজতের প্রায় ২০-৩০ নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশ থেকে আল্লাহ পাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন।’

মামুনুল হক বলেন, আওয়ামী লীগ অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ৭২- এ সংবিধান করে ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। এ ছাড়া গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তিনি।

জেলা ক্বওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি আশরাফুজ্জামান, যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ ও মাওলানা আতাউল্লাহ আমীন, জেলা শাখার সভাপতি হাফেজ এনামুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৪৭   ৩৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ