সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

রিয়াদে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে।
দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দূতাবাস মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, গণমাধ্যম প্রতিনিধি ও সৌদি আরবে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মানুষ উৎসাহের সাথে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে ই-পাসপোর্ট উদ্যোগের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন এতে অংশগ্রহণকারীদের বাংলাদেশে ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
প্রেজেন্টেশনের পর, কারিগরি দল প্রক্রিয়া ও সুবিধাসহ ধারণা পরিস্কার করতে নতুন ই-পাসপোর্ট সিস্টেম সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
ই-পাসপোর্ট পরিষেবার প্রবর্তন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে পাসপোর্ট লাভের সেবা উল্লেখযোগ্যভাবে সহজ ও এর দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩১   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ