মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রসহ গুলি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রসহ গুলি উদ্ধার
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রসহ গুলি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল ও ৩০০ রাউন্ডের বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছে র‍্যাব-২।

শনিবার (১৪ সেপ্টেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল ও ৩০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করে।

শিহাব করিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২০   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ