ত্বকী হত্যায় কাজলের জবানবন্দি, ফের রিমান্ডে শিপন-মামুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্বকী হত্যায় কাজলের জবানবন্দি, ফের রিমান্ডে শিপন-মামুন
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



ত্বকী হত্যায় কাজলের জবানবন্দি, ফের রিমান্ডে শিপন-মামুন

আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কাজল হাওলাদার ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত আরও দুজন শিপন ও মামুনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তোলা হয় শিপন ও মামুনকে। এ সময় র‌্যাব ৫ দিনের রিমান্ড আবেদন করলে তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিকেলে গ্রেপ্তকৃত কাজল হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।

এর আগে গত সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরদিন মঙ্গলবার তাকে ৬ দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে তোলা হলে স্বপ্রণোদিত হয়ে ১৬৪ ধরায় জবানবন্দি দিতে রাজি হন কাজল।

উল্লেখ্য, এর আগে ত্বকী হত্যা মামলায় ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধরায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলন।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৬   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলেন শিক্ষার্থী তাসমিম
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ