আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থন মালয়েশিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থন মালয়েশিয়ার
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থন মালয়েশিয়ার

মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান)-এ যোগদানের জন্য বাংলাদেশের প্রস্তাবে সমর্থন জানিয়েছে।
বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম বলেন, ‘আসিয়ানের অধীনে ১০টি সদস্য দেশ সমমর্যাদা ধারণ করে এবং কেউ একতরফাভাবে সদস্যপদের প্রস্তুাব প্রত্যাখ্যান করতে পারে না। একজন ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আমি বলতে পারি, একদিন আপনাদের (বাংলাদেশের) জন্য এ দরজা খুলবে।’
আজ রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক : সমৃদ্ধির দিকে যাত্রা’- শীর্ষক এক বক্তৃতায় হাইকমিশনার একথা জানান।
এ সময় হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা আপনাদের বিশ্বস্ত বন্ধু। এটি আপনাদের স্বাধীনতা সূচনা থেকেই প্রমাণিত। আমরা আমাদের বাংলাদেশি বন্ধুদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি।’
আসিয়ান সদস্যপদ প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে আলোচনার কথা উল্লেখ করে হাশিম বাংলাদেশের সদস্যপদ লাভের আবেদনে মালয়েশিয়ার ‘উন্মুক্ত সমর্থনের’ ওপর জোর দেন।
হাশিম বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অভিবাসন, প্রযুক্তিগত ও শিল্প সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।
তিনি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের বর্তমান অবস্থা উন্নয়নে মূল্যবান পরামর্শ দেন এবং ভবিষ্যতে দু’দেশের মধ্যকার সহযোগিতা আরও গভীর করারও দিকনির্দেশনা দেন।
বাংলাদেশের অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাইকমিশনার হাশিম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার।
স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
বক্তৃতার পর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায়- সে বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মাধ্যমে কোভিড মহামারীর কারণে ছেদ পড়া বিআইআইএসএস -এর কান্ট্রি লেকচার সিরিজও পুনরায় সূচিত হয়েছে।
২০১৩ সালে প্রথম চালু হওয়া এই লেকচার সিরিজটির লক্ষ্য- অংশীদার দেশগুলোর সাথে বাংলাদেশের বোঝাপড়া বাড়ানো এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ অন্বেষণ।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫২   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলেন শিক্ষার্থী তাসমিম
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ