আড়াইহাজারে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



আড়াইহাজারে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আড়াইহাজারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য নির্মূলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে গোপালদী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে। ডৌকাদি মাদরাসা মাঠে এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল হক মোল্লা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া , গোপালদী পৌরসভার স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি এডভোকেট এম এ বাসেদ মিয়া, বিএনপি নেতা মজিবুর রহমান, মোক্তার হোসেন, গোপালদী পৌর যুদলের আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আ: কাদির মোল্লা, বিএনপি নেতা হাজী আঃ কাদির, গোপালদী পৌর যুবদলের আহবায়ক মো: আল আমিন, গোপালদী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো: আক্তার হোসেন মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা মো: সোহাগ মাহমুদ, মো: বাবুল, কাউছার আহমেদ হালিম ও সোহাগ মিয়া প্রমুখ।

গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল হক মোল্লা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই আমরা সকলে মিলে আড়াইহাজারে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো।

বাংলাদেশ সময়: ২২:৩৬:০৭   ৬০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ