শরীয়তপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



শরীয়তপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন হিসেবে শরীয়তপুর জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন ও জেলা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির যৌথ আয়োজনে শরীয়তপুরের ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুদ্দিন গিয়াস, ইসালামী ফাউন্ডেশনের ডিডি ড. মুহাম্মদ আবু তালহা, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান প্রমূখ। র‌্যালিতে অংশগ্রহণ করেন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি শরীয়তপুরের সভাপতি মাওলানা নেছার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাওলনা নেছার উদ্দীন প্রমুখ ।
আলোচনা সভায় আলোচকগণ মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শকে অনুস্মরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহবান জানান। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। জেলা সদর ছাড়াও অন্যান্য উপজেলায়ও ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:০৯   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ