আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম-মেঘালয়ের সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার রাতে আসাম-মেঘালয় সীমান্তের দক্ষিণ মানকাচর জেলার মিরজুমলা রোডে তল্লাশি চালিয়ে ওই পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার ভারতের ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনইর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে টেম্পোতে করে মেঘালয় থেকে মানকাচর শহরের দিকে যাওয়ার সময় ওই বাংলাদেশিদের আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ।

কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশিদের দলটি মেঘালয়ের ডালু অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। আটকের পর আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা বর্তমানে ওই বাংলাদেশিদের অবৈধ প্রবেশের বিষয়ে তদন্ত শুরু করেছে। যে এলাকা দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছেন, সেখানকার আশপাশের পরিস্থিতি ও তাদের অবৈধ অনুপ্রবেশে বৃহত্তর আন্তঃসীমান্ত নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

আসাম-মেঘালয় সীমান্তে আটককৃত বাংলাদেশিরা হলেন, আকাশ হুসাইন, শফিকুল মণ্ডল, সাবিনা আফতান, সান্তা বেগম ও পিংকি আখতার। অবৈধ অভিবাসন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আসাম-মেঘালয় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মানকাচার পুলিশ।

পাঁচ বাংলাদেশি নাগরিক ছাড়াও তাদের পরিবহনকারী টেম্পো চালককেও আটক করেছে পুলিশ। চালক আখিরুল ইসলাম মানকচর থানার পেসারকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে, দক্ষিণ সালমারা মানকাচর জেলার পুলিশ সুপার মানকাচর থানায় পৌঁছে আটককৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫৬   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ