কেজরিওয়ালের পদত্যাগ, সরকার গড়তে উপরাজ্যপালের কাছে অতিশী

প্রথম পাতা » আন্তর্জাতিক » কেজরিওয়ালের পদত্যাগ, সরকার গড়তে উপরাজ্যপালের কাছে অতিশী
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



কেজরিওয়ালের পদত্যাগ, সরকার গড়তে উপরাজ্যপালের কাছে অতিশী

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগ পত্র তুলে দেন তিনি। তার সঙ্গেই সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী মারলেনা।

কেজরি ও অতিশীর সঙ্গেই উপরাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আপ নেতা গোপাল রাই।
লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমকে কেজরির পদত্যাগ প্রসঙ্গে অতিশী বলেন, ‘বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তার পক্ষে যথেষ্ট নয়। জনগণের রায় না পাওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না।’

দিল্লির আবগারি মামলায় দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রী ছিলেন।
কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরই আপপ্রধান কেজরিওয়াল ঘোষণা দেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন।

গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানান, দুই দিন পরই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এ-ও জানান, ফের ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। এরপর মঙ্গলবার দুপুরে কেজরির উপস্থিতিতে আপ বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম চূড়ান্ত হয়।
তার নাম কেজরিই প্রস্তাব করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ২২:২৭:১৩   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার দাবি ‘ভিত্তিহীন’ : পাকিস্তান
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ