সিদ্ধিরগঞ্জে জেলপালানো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে জেলপালানো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



সিদ্ধিরগঞ্জে জেলপালানো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. হারুনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

মো. হারুন (৪০) সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী মধ্যপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালায় হারুন। সে ডিএমপির রমনা থানার মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৩   ৪২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ