গ্যাস উত্তোলনে ১০০ কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস উত্তোলনে ১০০ কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



গ্যাস উত্তোলনে ১০০ কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে গ্যাস উত্তোলনে ১০০টি কূপ খনন করার উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান বিষয়ক অপপ্রচার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং টেন্ডার দেয়া হবে না। এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেয়া হবে। কোনো অনিয়ম করতে দেয়া হবে না।

আমদানি করা বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে উপদেষ্টা বলেন, আমদানি করা বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিল পরিশোধের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হচ্ছে। বিশ্ব ব্যাংকের কাছেও এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হবে।

রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে তিনি বলেন, চুক্তি বলবৎ থাকায় রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নয়। চাইলেই চুক্তি বাতিল করা যায় না। এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এসময় ভোলায় ৫ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য সঠিক নয় বলে জানান উপদেষ্টা। সেখানে ২ টিসিএফ গ্যাস মজুত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৩৮   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ